দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাচাঁতে গিয়ে প্রান হারালেন স্বামীও। দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের কবিরাজ বাড়ির মন্দিরে হৃদয় বিদায়ক ঘটনা ঘটে।
দশমিনা থানা ও স্বজন সুত্রে জানাগেছে, আজ রবিবার সকালে পুষ্প রানী (৬৫) বাড়ির মন্দিরে পুজো দেয়ার জন্য গেলে মন্দিরের কলাপস্যাবল গেটে বিদ্যুতের লিক হওয়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী সুনীল চন্দ্র কবিরাজও (৭০) বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাক চিৎকার শুরু করেন।
এসময় বাড়ির মানুষ বিদ্যুৎ লাইন বন্ধ করে স্বামী স্ত্রী দু জনকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ তানভীর হোসেন তাদের দুজনকে মৃত ঘোষনা করেন। তাদের আকষ্মিক মৃত্যুতে স্বজদের আহাজারিতে রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে শোকের ছায়া নেমে এসছে।
জেলা প্রশাসনের পক্ষে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারকে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাটি হৃদয় বিদায়ক! এঘটনায় দশমিনা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে॥
সাফায়েত হোসেন/বার্তা বাজার/টি