ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের গ্রুপপর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। প্লে-অফে জায়গা করে নিয়েছে চারটি দল- দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।
আজ রোববার (১০ অক্টোবর) আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চেন্নাই ও দিল্লি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে দুইদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে চলে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে দিল্লি-চেন্নাইয়ের সামনে। যে দল জিতবে তারা সরাসরি ফাইনাল নিশ্চিত করবে।
তবে দিল্লি-চেন্নাই ম্যাচে যে দল হারবে তাদের সামনে আরও একটি সুযোগ থাকবে ফাইনাল খেলার। ব্যাঙ্গালুরু ও কলকাতার এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষে খেলবে তারা। ওই ম্যাচে যারা জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ও জয়ী দল ফাইনাল নিশ্চিত করবে।
আর তাই দিল্লি ও চেন্নাই চাইবে আজকের ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করতে। দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হতে চাইবে না তারা।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিক নরকিয়া ও আভেস খান।
চেন্নাই সুপার কিংস একাদশ: ফাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলী, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও জশ হ্যাজেলউড।
বার্তা বাজার/নব