ভেন্ডাবাড়ী ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাদেকুল ইসলাম সাদেক এর মনোনয়ন পুনর্বিচেনার দাবি জানিয়েছেন উক্ত ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও মনোনয়ন বঞ্চিত শহিদুল ইসলাম লাল।
রোববার (১০ অক্টোবর) দুপুরে ভেন্ডাবাড়ীস্থ দলীয় কার্যালয় সংলগ্ন ক’জন সাংবাদিকের সামনে তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি এ দাবী জানান।
শহিদুল ইসলাম লাল তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বিগত ১৯৮৪ সন হতে বাংলাদেশ আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় ইউনিয়ন আ’লীগের গুরত্বপুর্ন পদে ছিলাম। বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। সর্বশেষ বর্তমান ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রবীণ ও ত্যাগী নেতা হিসেবে প্রত্যাশা ছিল আমাকে মনোনয়ন দেয়া হবে। অথচ আমাদের সঙ্গে আলোচনা না করে রাজনীতিতে একজন নবাগত ও কনিষ্ট ব্যাক্তিকে দলীয মনোনয়ন দেয়া হয়েছে। এতে আমিসহ অনেক প্রবীন নেতা হতবাক হয়েছি। তাই আমি ভেন্ডাবাড়ী ইউনিয়নের আ’লীগের সুষ্ট রাজনীতির ধারা অব্যহত রাখতে সাদেকুল ইসলামকে দেয়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল ত্যাগ কিংবা বিদ্রোহী হিসেবে নির্বাচন করার ইচ্ছে আমার নেই। আমি আমার বক্তব্যের মাধ্যমে আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের শীর্য নেতাদের উদ্যেশে আমার ক্ষোভের কথা জানাচ্ছি এবং ভেন্ডাবাড়ী ইউনিয়নে প্রদেয় দলীয় মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মুল্যায়নের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রাপ্ত সাদেকুল ইসলাম সাদেক এর সঙ্গে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমার মনোনয়ন প্রাপ্তিতে ইউনিয়নের দলীয় নেতা কর্মিরা আনন্দিত এবং তারা সকলে নৌকা প্রতিক জয়ের লক্ষ্যে কাজ করবেন।
ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মন্জুর হোসেন মন্ডল বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করবো।
মোঃ আনজারুল হক/বার্তা বাজার/অমি