টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি প্রায় ৪৮ কোটি টাকা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব মিলিয়ে এবারের আসরের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৪৭ কোটি ৮৭ লাখ টাকা।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা।

বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৪ লাখ ডলার করে। এদিকে সুপার টুয়েলভে পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়া দল পাবে ৭০ হাজার ডলার।

রাউন্ড ওয়ানে প্রত্যেক ম্যাচ জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। রাউন্ড ওয়ান থেকে ছিটকে যাওয়া দলগুলো ৪০ হাজার ডলার করে পাবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর