চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। রোববার (১০ অক্টোবর) নগরীর সদরঘাট থানার সামনে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের খাদিজা (১৮) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশিক জানান, দুপুরে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সদরঘাট থানার পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করার কথা জানায়।

কলেজ সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম খাদিজা (১৮)। সে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। ক্লাস শেষে বন্ধুদের সাথে ঘুরতে নেভাল ২ তে বেড়াতে গিয়ে বাসায় ফেরার পথে সদরঘাট থানার সামনে দ্রুতগামী একটি ট্রাক এসে ধাক্কা দিলে খাদিজা গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর