ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান, জরিমানা ৪ লাখ

পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৬ এর একদিন দল।

রবিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভেজাল মিষ্টি তৈরী ও কারখানার নোংরা স্যাঁত সেতে পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরীসহ লাইসেন্স নবায়ন না থাকা এবল কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি ভঙ্গ করার অপরাধে জরিমানা আদায় করা হয়।

ভাগ্যকুল মিষ্ঠান্ন ভান্ডারের মালিক শিব প্রসাদ ঘোষ কে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহ। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রবিন্দ্র নাথ সরকার, সিভিল সার্জন সাতক্ষীরা ও সাফায়েত হোসেন, বি এস টি আই, খুলনা কর্মকর্তা।

র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা, বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর