ডিসেম্বরে আরও ৫ কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ডিসেম্বরে দেশে আরও ৫ কোটি ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে আমাদের কাছে ১ কোটি ৮১ লাখ ডোজ টিকা আছে। চলতি মাসে আরও প্রায় সাড়ে ৩ কোটি টিকা আসবে। আর ডিসেম্বরে ৫ কোটির বেশি টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারিতে আমরা বেশির ভাগ মানুষকে করোনা ভ্যাকসিন দিতে পারব। দেশের ৩ কোটি ৬১ লাখ মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন। আর ১ কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর