পাকুন্দিয়া পৌর নির্বাচন: মনোনয়ন জমা দিলেন আ’লীগের নজরুল

আগামী ২ নভেম্বর সপ্তম ধাপে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক কমিশনার এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশাফুল আলম এর কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

মনোনয়ন দাখিলকালে নজরুল ইসলাম আকন্দর সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিনহাজুুল হক খোকা , চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন উপজেলা পরিষদ মসজিদের সহকারী ইমাম মাওলানা মো নূরুল ইসলাম।

হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর