মাগুরায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের সম্মেলন

মাগুরায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থিদের নিয়ে অনুষ্ঠিত হলো ছাত্রলীগের সম্মেলন।

রবিবার সকালে পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত,দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, যুগ্ন সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, সভাপতি প্রার্থী ইয়াছির আরাফাত জনি, আবু হুরায়রা শুভ, সজিব শর্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে রাফিন আহম্মেদ, সাকিব সর্দার, শাকিল আহমেদ আলোচনায় রয়েছেন।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল জানান, ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থিদের মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির প্রতি আগ্রহ দেখা গিয়েছে।

খুব শিগগিরই পলিটেকনিক ইন্সটিটিউটের কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

তাছিন জামান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর