মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান।

রবিবার (১০ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রোজা (২০) এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আনিস (৫০) নামে একজন।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১০ জনসহ মোট ১০৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে চারজন হাসপাতাল ছেড়ে গেছেন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর