জয়পুরহাটে চুরির মিথ্যা অভিযোগে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।
নির্যাতনের ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শনিবার (৯ অক্টোবর) বিকালে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জাানান, ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে গাছে ছাগল বাঁধার দড়ি দড়ি দিয়ে বেঁধে মারপিট করে।
এসময় বেলি বেগম অভিযোগ তোলেন যে, ওই কিশোরী তার বাড়ি থেকে ২শ’ টাকা চুরি করেছে। তবে এসময় ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির করেন বলে অস্বীকার করে ও কাঁদতে থাকে।
এই ঘটনাটি একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, অভিযুক্ত বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি।
এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মিলন রায়হান/বার্তা বাজার/অমি