গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রোববার (১০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন নওগাঁর এবং একজন চাপাইনবাগঞ্জের ছিলেন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮৪ জন। মোট ১৯২ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১০০ জন।
বার্তা বাজার/অমি