রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে গ্রীন লাইন পরিবহনের বাস চাপা দেয়। এতে করে তার পা হারান।
পরে তার ক্ষতিপূরণ চেয়ে হাইকোটে রিট আবেদন করেন রাসেল। একই বছর এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
অবশেষে চার কিস্তিতে ২০ লাখ দিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা। শনিবার (৯অক্টোবর) এ তথ্য জানান।
তিনি আরো জানান,সব মিলিয়ে ৩০ লাখ টাকা এবং চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা পেয়েছে রাসেল।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। ঘোষিত রায়ে তিন মাসের মধ্যে রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেওয়া হয়।
বার্তা বাজার/টি