নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরির ভয় দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. খলিলুর রহমান (২১) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার (৯ অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় কিশোরীর নানি বাদী হয়ে খলিলুর রহমানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে পুলিশ খলিলকে বিকেলে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার খলিলুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার যোগিপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত খলিল।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে।
মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডস্থ সালাউদ্দিনের বিল্ডিংয়ে বাদী তার স্বামী ও নাতনিকে নিয়ে ভাড়ায় বসবাস করেন। অপরদিকে একই বিল্ডিংয়ে গ্রেপ্তার খলিলুর রহমানও পাশাপাশি ভাড়ায় বসবাস করেন। একটি গার্মেন্টসে কাজ করেন খলিল। পাশাপাশি বসবাস করার সুবাদে তাদের সু-সম্পর্ক ছিল।
ঘটনার দিন দুপুর ২টার দিকে বাদী শাক তুলতে বাইরে যান এবং বাদীর স্বামী বাইরে কর্মস্থলে ছিল। এ সুযোগে বাদীর নাতনিকে মুখ চেপে তার রুমে জোরপূর্বক নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন খলিলুর রহমান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে । নির্যাতিত কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কা.হা