কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সাগর, সম্পাদক ডাবলু

কুষ্টিয়া প্রেসক্লাবে সভাপতি পদে আল-মামুন সাগর ও সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন নুরুন্নবী বাবু ও ডা. গোলাম মওলা। শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ১০৬ জন ভোটারের মধ্যে ১০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যুগ্ম সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ও পি,এম সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এম লিটন-উজ্জ-জামান। দপ্তর সম্পাদক পদে নাহিদ হাসান তিতাস, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন জয়লাভ করেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন,আবদুর রশীদ চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, চৌধুরী মুরশেদ আলম, হাসান আলী, আহসান আলী বিশ্বাস, ইব্রাহিম হোসেন মেরাজ, দেলোয়ার মানিক ও সামসুন্নাহার কথা।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আব্দুল আলীম এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৯ পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী অংশ নেন।

সরোয়ার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর