পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে এক বিধবা নারীর(৪০) ঘরে ঢুকে বের হওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এএসআই রফিকুল ইসলাম। তিনি বাউফল থানা কর্মরত ছিলেন। এঘটনায় তাকে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২)বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বেড় হয়ে যাওয়ার সময় প্রতিবেশী কয়েকটি বাড়ির শতাধিক লোকজন তাকে আটক করে।
একপর্যায়ে তাকে মারধর করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পুলিশের ঐ এএসআই ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনা জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার পরে ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ শনিবার দুপুরে পুলিশের ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/টি