কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজার সংলগ্ন কুমার নদে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে শুরু হয়ে নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।

আর এ নৌকা বাইচকে ঘিরে নদের দুই পাড়ের বাসিন্দারা মেতে ওঠে উৎসবে। বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। নদের দুই পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা। বাইচ দেখতে নদীর দু’পাড়ে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ।

নৌকাবাইচ অনুষ্ঠানে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম)।

কুমার নদে নৌকা বাইচ। ছবি: বার্তা বাজার

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান, রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান ও শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ।

বাইচ শেষে সন্ধ্যায় নৌকাবাইচ প্রতিয়োগিতায় প্রথম স্থান অধিকারী পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকা শেখকে ফ্রিজ (একশো পাঁচ হাত নৌকা), দ্বিতীয় স্থান অধিকারী রূপাপাত গ্রামের ইলিয়াস মোল্যা ও তৃতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আড়পাড়ার ওসমান শেখকে রঙিন টেলিভিশন দেওয়া হয়।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/ট

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর