গ্যাসের পাইপলাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল রোববার (১০ অক্টোবর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের মেরামত কাজের জন্য রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এস এম মালেহা রোড, টানবাজার, নারায়ণগঞ্জ এলাকার আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাল ৮ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।
বার্তা বাজার/নব