দৌলতখানের ৭ ইউপিতে নৌকা পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনজুর আলম খান এ তথ্য নিশ্চত করেন।

উপজেলার ১নং মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন নাছির উদ্দিন নান্নু, ২নং মেদুয়া ইউনিয়নে বর্তমান মো. মনজুর আলম, ৩নং চরপাতা ইউনিয়নে মো. কাজল ইসলাম তালুকদার, ৪নং উত্তর জয়নগর ইউনিয়নে মো. বশির আহম্মেদ সরদার, ৫নং দক্ষিন জয়নগর ইউনিয়নে মো. আলমগীর হাওলাদার, ৬নং চর খলিফা ইউনিয়নে মো. মেহেদী মাসুদ খান মুকু এবং ৯নং ভবানীপুর ইউনিয়নে মোঃ গোলাম নবী নবু।

এ উপজেলার ৭টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে ভোলা জেলা আওয়ামী লীগের নেতারা মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলীয় হাইকমান্ডে প্রেরণ করেন।

কাজী আল-আমিন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর