সিরাজগঞ্জে মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সালামী গ্রহণ করেন। এবং প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূর আলম সিদ্দিকী।

এ সময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এরপর সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে সামাজিক দূরত্ব বজায় রেখে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

আর দুপুর ২ টার দিকে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও নিস্পত্তি করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর