শিবপুরে ৭০ টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭০টি পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ( ৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ২০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১৪ হাজার ৫০০টাকা করে ৭০ টি পূজা মন্ডপে বিতরণ করা হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূঞা মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণসম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী ।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর