ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি হওয়া চাউলসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়ার সোনিয়া স্টোর থেকে চুরি হওয়া ২৩ বস্তা চাউল আশুগঞ্জ থেকে উদ্ধার। এসময় চাউল চুরি চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর)সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, নরসিংদীর রায়পুরার পিরিজ কান্দির আতাউর মিয়ার ছেলে দ্বীন ইসলাম, একই থানার কড়ইতলার জাবেদ মিয়ার ছেলে মনির হোসেন, ম্যারাতলির নুরুল ইসলামের ছেলে সুমন, সাত্তার মিয়ার ছেলে সিরাজ মিয়া, ফজর আলীর ছেলে রাজু মিয়া। এসময় তাদের ব্যবহৃত পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

পরে সোনিয়া স্টোরের মালিক পক্ষ ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় অভিযোগের প্রেক্ষিতে আটককৃত আসামীদের ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর হয়।

সোনিয়া স্টোরের সত্ত্বাধিকারী ও পুলিশ সূত্রে জানাযায়, চাউল চুরি চক্রের ৫ সদস্যরা শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়ার সোনিয়া স্টোর থেকে তালা ভেঙ্গে ২৩ বস্তা চাউল চুরি করে ট্রাকে করে নিয়ে যায়। সকালে আমরা দোকান আসলে দেখি দোকানের তালা ভাঙ্গা। সার্টার খুলে দেখি দোকানের চাউল নেয়।

এদিকে সকালে টোলপ্লাজায় টহলরত আশুগঞ্জ থানার পুলিশ পিক-আপ ভ্যানটির গতিবিধি সন্দেহ হলে পিক-আপ ভ্যানটি আটক করেন। তখন তাদের পিক-আপ ভ্যানে থাকা চাউলের কোন তথ্য দিতে পারেনি তারা। পরে তাদের আটক করা হয়। থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাউল চুরি কথা স্বীকার করেন চাউল চুরি চক্রের সদস্যরা। পরে চাউল চুরি চক্রের সদস্যদের তথ্যমতে চাউলের দোকান সোনিয়া স্টোরকে চিহ্নিত করা হয়।

সোনিয়া স্টোরের সত্ত্বাধিকারী হাজী ফরিদ মিয়া জানান, শনিবার রাতে আমার দোকানে চুরি হয়। সকালে আশুগঞ্জ থানা পুলিশের সদস্যদের তৎপরতাই আমার চাউলগুলো ফেরত পেয়েছি।

আশুগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, পিক-আপ ভ্যানটি গতিবিধি সন্দেহ হলেই তাদের আটক করি। এবং আটককৃত আসামীদের তথ্য মতেই দোকানের প্রকৃত মালিককে খোঁঝে পাওয়া সম্ভব হয়েছে। যেহেতুটি এটি সদর থানার ঘটনা তাই আটককৃত আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই নাজিম উদ্দিন জানান, আটককৃত আসামীদের আশুগঞ্জ থানা থেকে আমরা সদর মডেল থাসান নিয়ে যাচ্ছি। এবং তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর