জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। দলের সদ্য সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপা’র সাংগঠনিক আদেশে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ ( ১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ০৯ অক্টোবর, ২০২১ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপর ওই পদের জন্য দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম আলোচনায় আসে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর