দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৬৭৪ জনে। গতকাল ৭ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় একদিনের ব্যবধানে তিনগুণ মৃত্যু বেড়েছে।
একই সময়ে নতুন করে আরও ৪১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৬৪৫ জনের।
শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।
এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব