সিরাজদিখানে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দোদের সাথে ইউপি চেয়ারম্যান মতবিনিময় সভা করেন।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে ইউপি পরিষদ হল রুমে ইউনিয়নের ১০ টি পূঁজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

রশুনিয়া ইউপির পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এসআই আশরাফ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, বিক্রমপুর সরকারী কে.বি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন মিয়া, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রশুনিয়া ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রনবীর ঘোষ, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনে আরা বেগম, সিরাজদিখান পূঁজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাগর আহমেদ, রশুনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ওমর ফারুক সজিবসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

সভা শেষে ইউনিয়নের ১০ টি পুঁজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে রশুনিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ হাজার করে মাস্ক বিতরণ করা হয়।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর