সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আহত অন্য সাতজনের মধ্যে ছয়জনই সৌদি আরবের নাগরিক। আরেকজন সুদানি নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনের তথ্য পাওয়া গেছে। তারা সামান্য আহত হয়েছেন। অন্য পাঁচজনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি। হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের।
শনিবার (৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রথমে সুরক্ষিত এলাকায় একটি ড্রোন থেকে গুলি ছোড়া হয়। পরে আরেকটি ড্রোন বিমানবন্দরের সামনের দিকের জানালায় হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরকভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।
বার্তা বাজার/অমি