রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রন্ত হয়ে এবং বাকি ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বয়সী আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ এবং চারজন নারী। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি নাটোরের বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের একজন ও নওগাঁর দুজন রয়েছেন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৮ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর