করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ৫৭ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৭ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জন। নতুন করে সুস্থ হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৯৯৮ জন।

শনিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় ৪৮ লাখ ৫৭ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ৭৫ জন। এর মধ্যে ২১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার মানুষের। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাত লাখ ৩২ হাজার ৪৭৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ৫১৬ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৩৫ জন। এর মধ্যে মৃত্যুর চার লাখ ৫০ হাজার ৪০৮ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৭০৩ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর