বাংলাদেশের বিপক্ষে নামার আগে পাকিস্তানের অধিনায়ক একটু বেশিই হতাশ। তার হতাশার কারণও রয়েছে বৈকি। কারণ আজ লর্ডসে টাইগারদের বিরুদ্ধে জয় পেলেও কাজের কাজ কিছু হবে না তাদের। বরং বাংলাদেশের মতো বাতিলের খাতায় নাম লেখাতে হবে তাদেরও।
সরফরাজ আহমেদের দল আজ বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৫০০-৫৫০ রান করে এবং পরবর্তীতে তামিমমের ১৫০ রানে গুটিয়ে দিতে পারলেই কেবল তাদের সেমির পথ সুগম হবে। তা না হয় চতুর্থ দল হিসাবে নিউজিল্যান্ডের স্থান অক্ষুণ্ন থাকবে। যে কারণে চিন্তার অন্ত নেই পাক অধিনায়কের। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এমনকী সেটা বড় ব্যাবধানেই। আর সে লক্ষ্যেই আজ মাঠে নামবে তার দল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে রাখেন সরফরাজ।
এদিকে নিজেদের সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তোলাতে অপরবর্তীত একাদশ নিয়েই আজ মাঠে নামার চিন্তা পাকিস্তানের। যদি মালিক এবং হাসনাইনকে ভিড়ানোর চিন্তা ছিল টিম ম্যানেজম্যান্টের। কিন্তু শেষ ম্যাচে অনিশ্চিয়তার কথা ভেবে সেটি করছে না তারা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আযম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি ও মোহাম্মদ আফ্রিদি।