প্রধান শিক্ষককে ঘুষি দিয়ে দাঁত ভাঙলেন স্কুলের সভাপতি

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুষিতে তিনটি দাঁত পড়ে গেছে প্রধান শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে। শুক্রবার (৮ অক্টোবর) আহত প্রধান শিক্ষক শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে (৫৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়াপন্ডিত পুকুর বাজারে তার মুখে ঘুষি দিলে তিনটি দাঁত পড়ে যায়। তিনি একই উপজেলার ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এ বিষয়ে আহতের স্ত্রী জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং হয়। ওই মিটিং এ চার জন শিক্ষকের নিয়োগের উত্তেজিত হয়। পরে মিটিং এর খাতা ছিড়ে ফেলে চলে আসেন।

ওই দিন সন্ধ্যায় ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়াপন্ডিত পুকুর বাজারে যান। ওই বাজারে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের কাপড়ের দোকান আছে। আমার স্বামী তার দোকানে গিয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলার কারন জানতে চায়।

এ বিষয়ে দু জনের মধ্যে তর্কবির্তক হয় এক পর্যায় শামিম হোসেন লিটন আমার স্বামীকে মারধর করে এবং মুখে ঘুষি দিলে তার সামনের তিনটি দাঁত পড়ে যায়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি জানান, আমাদের মধ্য হাতাহাতি হয়েছে। তবে দাত পরে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দোকানে থেকে বের হওয়ার সময় কলাপসিবল গেটে ধাক্কা লেগে দাঁত পড়ে যায়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর