দিল্লি ক্যাপিটালস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত হওয়া দুই দল লড়ছে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে। এই ম্যাচে রিশাভ পান্তের দিল্লি প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।
দুই ওপেনার পৃথ্বি শ আর শিখর ধাওয়ান যেমন সূচনা দিয়েছিলেন, দিল্লির পুঁজিটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল। পৃথ্বি ৩১ বলে ৪৯ আর ধাওয়ান ৩৫ বলে করেন ৪৩ রান।
কিন্তু এরপর ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি রিশাভ পান্ত (৮ বলে ১০) আর শ্রেয়াস আয়ার (১৮ বলে ১৮)। সিমরন হেটমায়ার ২২ বলে ২৯ রানের ইনিংসে দলকে ১৬৪ পর্যন্ত নিয়ে গেছেন।
শেষ ৫ ওভারে দিল্লি মাত্র ৩৬ রান যোগ করতে পারে, ৩ উইকেট হারায়। ইনিংসের শেষ বলে আউট হন হেটমায়ার। রিপাল প্যাটেল অপরাজিত থাকেন ৭ বলে ৭ রানে।
ব্যাঙ্গালুরু পেসার মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট।
বার্তাবাজার/কা.হা