জামালপুরে সমকাল সুহৃদের কমিটি গঠন

সমকাল সুহৃদের জামালপুর জেলা কমিটি গঠিত হয়েছে। জাহিদুল আলম সোহেলকে সভাপতি ও নূর আলম খাঁন সুজনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৫১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি সহকারি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহসভাপতি আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও শারমিন সারা, সাংগঠনিক সম্পাদক এস.এম মনোহর আলী, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসলিমা আক্তার তয়। গতকাল শুক্রবার বিকালে শহরের বেলাটিয়াস্থ লুইস ভিলেজ রির্সোট এন্ড পার্কে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির আহবায়ক জাহিদুল আলম সোহেল।

পরে সমকাল জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের সভায় সুহৃদ সমাবেশের আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে গঠিত হয় সমকাল সুহৃদ সমাবেশের জামালপুর জেলার পূর্নাঙ্গ কমিটি।

আলমগীর হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর