চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই পাচারকারীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত পিকাপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে সাতকানিয়ার কেরানীহাট মোড় থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গুরামিয়ার ছেলে ফয়সল আহমদ (৩৬), উখিয়া উপজেলার কুতুপালং ৭ নং ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২২)।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী সন্দেহ জনক একটি পিকআপ তল্লাশী চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে চালক এবং হেল্পার জিজ্ঞাসাবাদের মাদক গুলো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে পাচারের জন্য পরিবহন করছিলো বলে স্বীকার করেছে।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ আটককৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি