বাংলাদেশ রেলওয়ের ভিআইপি রেস্টহাউজে এক স্কুল ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে রেলওয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাগর । গত ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ রেলওয়ের ভিআইপি রেস্টহাউজে এঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ অক্টোবর) ভোরে তাকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রাম থেকে সাগরকে গ্রেফতার করে র্যাব-১৪।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।
তিনি বলেন, সাগর জন্মদিনের কথা বলে ওই স্কুল ছাত্রীকে ভিআইপি রেস্টহাউজে নিয়ে যায়। পরে ২০ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে সাগর। সে সময় স্কুলছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ও রেলওয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং সাগর জানালা খুলে কার্নিশ বেয়ে পালিয়ে যায়। পরে ওই ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে রাতেই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা করে।
গ্রেফতারকৃত সাগরকে জিআরপি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/টি