ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় আরো ১২ রোহিঙ্গা পালিয়ে যায়। দেশীয় অস্ত্র নিয়ে মূলত তারা ডাকাতরি প্রস্তুতি নিচ্ছিল।

আটককৃত রোহিঙ্গরা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে টেকনাফের ২৬ নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাদিমোড়া ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ খলিলের ছেলে সৈয়দ নুর (২৮), মৃত বদি আলমের ছেলে নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), মৃত নুর আহমদের ছেলে আবুবক্কর ছিদ্দিক (৩২), মোহাম্মদ জাকারিয়ার ছেলে মোহাম্মদ সাকের (২৭) ও দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন,গোপণ সংবাদের ভিত্তিতে জারতে পারি ১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবিষয়ে টেকনাফ থানায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর