নগরকান্দায় ছাত্রলীগের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
‘মাদক মুক্ত গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে মাদকমুক্ত গড়ার লক্ষে এক মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক র্যালি বের করে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহানের সঞ্চালনায় উপজেলার কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি