বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন

মাগুরায় বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন হয়েছে। মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি ।

বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান, ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালসের ডিজিএম জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড: জিল্লুর রহমান লাজুক ।

উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী মুখোমুুখি হয় শ্রীপুর উপজেলার জোকা যুব সংঘের ।প্রথমার্ধে উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে। পরে দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর পক্ষে খালিদ ১টি করে জয় নিশ্চিত করে।

নির্ধারিত খেলা শেষে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ১-০ গোলের ব্যবধানে জয়ী হয় । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ লীগে জেলার ২৪টি ফুটবল দল ৬টি গ্রুপে অংশ নিচ্ছে ।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর