টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওমান। বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলবেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদের। আইপিএলে খেলার কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাদের ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
বার্তা বাজার/নব