দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।এই চূড়ান্ত তালিকায় দ্বিতীয় ধাপের নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের নৌকা প্রতিক পেয়েছেন শেখ কামাল।
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই ভোট যুদ্ধে নেমেছেন। ছোট ভাই মো: শেখ কামাল আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী। বড় ভাই সাবেক চেয়ারম্যান মো: কামরুজ্জামান (কামু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করিবেন।
ছোট ও বড় ভাইয়ের ভোট যুদ্ধের সংবাদে ইউনিয়ন বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, একই পরিবারে দুই ভাই ভোট যুদ্ধে নামলে আমরা ভোট দিব কোন ব্যক্তিকে। ইউনিয়ন বাসীর প্রায় অর্ধশতাধিক ব্যক্তি কাছে জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেন, আমরা দীর্ঘ দিন থেকে ১২ টি স্বর্ণ পদক প্রাপ্ত তিন দেশের ভ্রমনকারী সাবেক চেয়ারম্যান মো: কামরুজ্জামান (কামু)’র সাথে চলা ফেরা করে আসতেছি তার মধ্যে কোন গরীব, ধনী, ফকির মিসকিন ভেদাভেদ নেই।
এই জন্যই আমরা তাকে অনেক ভালোবাসি। নৌকা প্রতীক প্রার্থী শেখ কামাল এর সর্ম্পকে কয়েক জন ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, যেহেতু ওনি ইউনিয়ন পরিষদের সাথে জড়িত ছিলেন না, তার সর্ম্পকে বলতে পারব না তবে ব্যক্তি হিসেবে তিনি ভালো।
একই পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ার ব্যাপারে বড় ভাই সাবেক চেয়ারম্যান মো: কামরুজ্জামান (কামু) বলেন, আমরা একই পরিবারের। তবে ভোটের লড়াইয়ে পরিচয় ভিন্ন।
আমি স্বতন্ত্র প্রার্থী আমার ছোট ভাই নৌকা প্রতিক প্রার্থী। তবে এ কথা সত্য যে আমাদের নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া মিশ্র। তিনি আরো বলেন যে, যে যাকে ভালোবাসে তাকেই ভোট দিবে জনগণ। আমার ছোট ভাইয়ের কাছে আমার কোন শুত্রুতা নেই।
আল- আমিন/বার্তা বাজার/টি