কুড়িগ্রামে শুরু হলো অনুর্ধ্ব ১৪ কাপ ফুটবল বাছাই পর্ব

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই কর্মসুচি। বেসরকারিভাবে পরিচালিত “ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী” জেলা ও বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায়, বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম এর আয়োজনে এ টুর্নামেন্ট করা হয়।

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এ দেশ সেরা ১২টি একাডেমীর মধ্যে রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হয়ে সরাসরি ঢাকায় অংশগ্রহণ করার সুযোগ পায়।

তারই ধারাবাহিকতায় শুক্রবার(৮ অক্টোবর) বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা ষ্টেডিয়াম মাঠে শুরু হয় এ বাছাই পর্ব । ৪ দিনের এই বাছাই পর্ব চলবে আগামী ১১ অক্টোবর সোমবার পর্যন্ত। এ চারদিন প্রতিদিন বিকেলে স্টেডিয়াম মাঠে খেলোয়াড় বাছাই করা হবে।

বাছাই পর্বের উদ্বোধনে উপস্থিত ছিলেন, জামান আহমেদ কাজল কোষাধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম ও আব্দুল মতিন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করেন, এএফসি সি লাইসেন্স কোচ, রফিকুল ইসলাম ঝুংকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ বাবলুর রহমান সাগর কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নোমি নোমান।

মেধাবী ও চৌকস খেলোয়ারগণ যাদের বয়স ১৪ এর মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র,জেএসসি সার্টিফিকেট ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সাথে নিয়ে বাছাই কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকায় জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণ করতে পারবেন।

এ বিষয়ে বিএফএসএফ এর নমি নোমান (কুড়িগ্রাম) ও ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমীর সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর এর সাথে যোগাযোগ করতে হবে ।

সুজন মোহন্ত/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর