ভাল কাজ করে সফল হলে ছেড়া গেঞ্জিও ইতিহাস: সাইফুল আলম

ভালো কাজ করে সফল হলে ছেড়া গেঞ্জি ও ইতিহাস হতে পারে। আর ভালো কাজ না করলে সফল হতে না পারলে কোন লাভ নেই । এছাড়া সাংবাদিকতা করতে হলে সাহস থাকতে হবে । সাংবাদিকতায় চাপ আছে ,চাপ থাকবে ,চাপ জেনেই সাংবাদিকতায় আসা । রাজনৈতিক চাপ,অর্থনৈতিক চাপ সব ধরনের চাপ সামলিয়ে সাহস ও ধৈর্য নিয়ে সাংবাদিকতা করতে হবে।

একজন সাংবাদিকের নির্দিষ্ট কোন সময় নেই । সাংবাদিকতা মানে ২৪ ঘন্টায় লেগে থাকতে হবে । ধ্যান ধারনা জ্ঞান সব সময় সংবাদের জন্য ব্যয় করতে হবে । মিথ্যার কাছে নতি স্বীকার করা যাবেনা । নিউজ নিয়ে কোন আপোষ করা যাবেনা । তাহলে একজন প্রকৃত ও ভালো মানের সাংবাদিক হওয়া যাবে।

এছাড়া তিনি আরো বলেন ,একটি বই ইতিহাসকে জাগিয়ে রাখতে পারে । লিখনির মাধ্যমে সমাজের অনকে কিছু প্রকাশ করা যায়। সাংবাদিকতার পাশাপাশি বই লেখা একটি মহৎ কাজ। অবসরে সময় কাটানোর জন্য অনকেইে বই লেখে থাকেন। সাংবাদিক আসাদুজ্জামান ফারুক সাংবাদিকতার বিষয় নিয়ে ” সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা ” যে বইটি লখিছেনে তা একটি প্রশংসনীয় কাজ করেছেন। বইটি পড়লে নতুন প্রজন্মের সাংবাদিকরা অনেক কিছুই জানতে পারবে যা আমার বিশ্বাস।

রিদম প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত সাংবাদিক আসাদুজ্জমান ফারুক এর লেখা”সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা ” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি হয়ে যুগান্তর সম্পাদক সাইফুল আলম এসব কথা বলেন।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে ভৈরব প্রেসক্লাব অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতত্বি করনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থতি ছিলেন উপজলো নির্বাহী অফিসার লুবনা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহিন, উপজলো আ,লীগরে সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু, উপজলো বিএনপি আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্জ মোঃ হুমায়ূন কবির, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ।

অনুষ্ঠানটি পরিচালনা করনে সুমন মোলা ও মোস্তাফজি আমিন। অনুষ্ঠানরে শুরুতইে লখেক সাংবাদকি আসাদুজ্জামান ফারুক বক্তব্য রাখনে। পরে অতিথিগণ বইটির মোড়ক উম্মোচন করনে।

মোঃ জামাল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর