জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীর (সঃ) স্মৃতিময় মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি বের করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা গাউসিয়া কমিটি বাংলাদেশ। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মইজ্জেরটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে বের হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এর আগে গাউছিয়া কমিটির সহ সভাপতি মনজুরুল আলম মনজুর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান বক্তা গাউছিয়া কমিটির দাফন কাফন কমিটির প্রধান সমন্বয়ক এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার।
এতে বিশেষ অতিথি শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উদ্বোধন মৌলানা আবদুল্লাহ এরশাদ কুতুবী, হাসান ইলিয়াছ মুন্সি, মৌ. আহমদ হোসেন নিজামী, খোরশেদ আলম, শাহাদাত হোসেন রুমেল, মৌ. নুর মোহাম্মদ, মৌ. ইউনুস, নুরুল আবছার আজাদ, মোহাম্মদ জামাল, নজরুল ইসলাম, মো. আবু সাদেক আলকাদেরী প্রমূখ।
সুমন শাহ/বার্তা বাজার/টি