মোংলার সার বোঝাই লাইটার জাহাজ ডুবি

মোংলার পশুর নদীতে সার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় এমভি দেশ বন্ধু নামক লাইটার জাহাজটি ৮৫০ মেট্রিক টন ড্যাব সার নিয়ে ডুবে যায়।

ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি দেশ বন্ধু”র মাষ্টার রিয়াদ আলী মোল্লা জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়-১৪ নম্বর এলাকায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন ড্যাপ সার বোঝাই করে বৃহস্পতিবার ভোররাতে যশোরের নোয়াপাড়ায় উদ্যেশে ছেড়ে আসে লাইটারটি। শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে যায়।

এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জাহাজটি ভাটায় দেখা গেলেও জোয়ারে ব্রিজের কিছু অংশ দেখা যায়। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হচ্ছে। তারা পরিদর্শন করে আসার সাথে সাথে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

তবে কার্গোটি মুল চ্যানেলের বাহিরে ডুবেছে, এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোন সমস্যা ও ঝুঁকি নেই। তারপরও দুর্ঘটনাকবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া হচ্ছে, যাতে পুনরায় কোন দুর্ঘটনার শিকার না হয় অন্যান্য নৌযান। তিনি আরো বলেন, কার্গোটি পশুর নদীর চরের উপরে রয়েছে, এতে মুল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত নিরাপদ রয়েছে।

কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর