টঙ্গীতে বিডি ক্লিনের উদ্যোগে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম

গাজীপুরের টঙ্গীতে বিডি ক্লিন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়।

ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন, বিডি ক্লিনের গাজীপুর জেলা সমন্বায়ক মো. ওমর ফারুক, টঙ্গী শাখার জোনাল সমন্বায়ক মো. রেদওয়ান হাসান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লা ইকবাল, ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. হাসান উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বিডি ক্লিনের টঙ্গী শাখার জোনাল সমন্বায়ক মো. রেদওয়ান হাসান বলেন, হাসপাতাল সব চেয়ে গুরুত্বপূর্ণ স্থান। অনেক রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। তাই হাসপাতাল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা আজ টঙ্গীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেছি।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর