আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ৫০

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আমাদের বিপুল সংখ্যক স্বদেশী শহিদ ও আহত হয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি। তবে এখন পর্যন্ত এ হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

সম্প্রতি দেশটির রাজধানী কাবুলের একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর