রাশেদুল হক, শেরপুর (বগুড়): বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থবছরের ৮ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ১৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু এই বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ২ কোটি ৫৫ লাখ ৩ হাজার ২২০ টাকা ও অন্যান্য খাত থেকে উক্ত পরিমাণ টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ১৮০ টাকা এবং মোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৭৮ লাখ ৬২ হাজার ৯৮০ টাকা টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু। প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে এই বাজেট বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বাজেটে আত্মসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।’
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আমির হামজা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু এবং সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।