দশমিনায় নিজের ক্রয় করা জমি দখলে বাধা দেওয়ায় মা বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক শিক্ষক ছেলে। আহত বৃদ্ধ বাবাকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত বৃদ্ধ পিতা মোঃ ইমাম হোসেন হাওলাদার (৭০) বলেন, তার বড় ছেলে দশমিনা উপজেলা সদরের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরর্চচ্চা শিক্ষক মোঃ বজলুর রহমান আজ শুক্রবার দশমিনা উপজেলা সদরের চরহোসনাবাদ এলাকায় তার নিজের ক্রয় করা ৭ শতাংশ জমি অন্যন্য তিন ছেলেকে না দিয়ে নিজেই দখল করে নিয়েছেন । এঘটনার প্রতিবাদ করলে ছেলে বজলুর রহমান তাকে ও তার স্ত্রী সালেহা বেগমকে(৬৫) পিটিয়ে গুরুতর আহত করেন।
এঘটনায় শিক্ষক ছেলে বজলুর রহমানের বিরুদ্ধে দশমিনা থানায় অভিযোগ করেছেন মোঃ ইমাম হোসেন হাওলাদার। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযুক্ত শিক্ষক ছেলে বজলুর রহমান মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, তাদেরকে মারধর করা হয়নি কথা কাটাকাটির এক পর্যায় তারা অসুস্থ হয়ে পড়েন। তিনি আরো বলেন স্থানীয় একটি কুচক্রি মহলের প্ররোচনায় আমার মা বাবা আমার সাথে সব সময় খারাপ আচরণ করেন।
বার্তা বাজার/টি