আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস (কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন অফিসার) বা প্রধান বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে পল্টন থানায় গ্রাহকের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয় কিউকমের সিইও রিপন মিয়াকে। তাকে গ্রেফতারের পর রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিউকমের বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ ২৫০ কোটি টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।
দীর্ঘ ১৫ বছর একজন আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন নিরব। কিন্তু কয়েক মাস আগে আরজে পেশা ছেড়ে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমে যোগ দেন তিনি।
বার্তা বাজার/নব