ফজরের নামাজের সময় স্ত্রীকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানা(৫৫) নামের ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে স্ত্রীকে হত্যা করে নিজেই ভোর সাড়ে ৪ টায় থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী হবিবুর রহমান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক ও থানা সূত্রে জানা ,বুধবার ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা থানায় দায়ের করেছে নিহতের বড় ভাই নুরুল হক।
তিনি আরও বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। তবে ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পড়ার কথা বলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ উন্মোচন হবে।
মোঃ সবুজ ইসলাম/বার্তা বাজার/টি