মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে রয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মৃত ৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, ষাটোর্ধ্ব দুইজন এবং সত্তরোর্ধ্ব তিনজন রয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনের।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
বার্তা বাজার/নব